Thursday, February 16, 2017

সনাতন শাস্ত্রে কি মৃত দেহ অগ্নিতে আহুতি দেয়ার বিধান আছে???

Image may contain: text
উত্তর:--- মানব জীবনে আমাদের চলার প্রত্যেক পদে পদে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। নিজেরা এসব প্রশ্নের উত্তর খুজতে খুজতে প্রায় সমগ্র মানব জীবনই বৃথা চলে যায়। কিন্তু অনেক প্রশ্নের উত্তরই পায়না। কিন্তু আমাদের বুঝতে হবে কেনো আমরা বেশিরভাগ প্রশ্নের উত্তর পায়না??
বাংলা ভাষায় একটা প্রবাদ আছে "কাদঁলে সন্তান দুধ পায়"
আমাদেরকেও প্রশ্নের উত্তর খোজার জন্য নানা উৎস উৎঘাটন করতে হবে। নিজেদের শ্রম করতে হবে #কেনো মহাবিশ্বে এরকম ঘটনা ঘটেছিল, কেনো এরকম ঘটছে আর ভবিষ্যতেই বা কিরকম ঘটতে পারে?
.
আজকে আপনাদের একটি সুপরিচিত বিষয় মৃতদেহ দাহ করার শাস্ত্রীয় প্রমাণ উল্লেখ করবো।
.
পবিত্র বেদ যা সকল মানুষের সংবিধান কেননা পবিত্র বেদ সকলকেই বলে "মনুর্ভব " মানে মানুষ হও।
.
পবিত্র বেদের একটি মন্ত্রে মৃতদেহকে দাহ করার বিধান দেয়া হয়েছে।
.
মন্ত্রটি নিম্নরুপ---
.
পবিত্র যজুর্বেদ ৪০/১৫
.
বায়ুরনিলমমৃতমথেধং ভষ্মান্ত শরীরম্।
ওঁম ক্রুতো স্মর ক্লিবে স্মর কৃত স্মর।।
.
পদার্থ→→-- (ক্রতো)হে কর্ম্মকর্তা জীব, (ওঁম) পরমাত্মার নাম, (ক্লিবে) সামর্থ্যের জন্য, (স্মর) স্বরণ কর, (কৃতম)কৃত কর্ম্মকে, (স্মর)স্বরণ কর, (বায়ুঃ) আধ্যাত্মিক প্রাণ, (অনিলম্) আধিদৈবিক প্রান, (অমৃতম)পরমাত্মাকে প্রাপ্ত হও,(অপ) তৎপর, (ইদং শরীরম্)- এই ভৌতিক শরীর, (ভস্মান্তম) ভস্মে শেষ হয়।
.
বঙ্গানুবাদ- হে কর্মশীল জীব! শরীর ত্যাগের সময় পরমাত্মার নাম ওঙ্কার স্বরণ কর, আধ্যাত্মিক সামর্থ্য প্রাপ্তির জন্য স্বরণ কর।কৃতকর্মকে স্মরণ কর। প্রথম আধ্যাত্মিক প্রান, আধিদৈবিক প্রান পুনরায় সেই প্রানস্বরুপ পরমাত্মাকে প্রাপ্ত হও। তৎপর এই ভৌতিক শরীর ভষ্মে পরিনত হউক।
.
ভাবার্থ -- অন্তোষ্টি সংস্কারই শেষ সংস্কার, ইহার পর শরীরের আর কোন সংস্কারই বাকী থাকেনা। ইহারই নাম নরমেধ, পুরুষমেধ, নরযাগ আর পুরুষ যাগ। শ্মশান ভূমিতে জ্বলন্ত চিতায় সমিধা সুগন্ধি, রোগনাশক আর বুদ্ধিবর্দ্ধক ঔষধি এবং ঘৃত আহুতি দ্বারা মৃত শরীরকে ভষ্মিভূত করায় অন্তোষ্টি সংস্কার, জীব তাহার নিজের কর্মের ফল নিজেই ভোগ করে, বংশধরদের কোন কার্য্যই তাহাকে সাহায্য করিতে পারেনা।
.
মৃতদেহ দাহ করার বিধান সনাতন শাস্ত্রে উল্লেখ আছে।
.
Thanks All

0 comments:

Post a Comment